ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বৃহস্পতিবার থেকে দেশজুড়ে টিসিবির চার পণ্য বিক্রি শুরু

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের কাছে তা সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে সারাদেশে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে চারটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবির জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির।


তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে গাড়ি পণ্য নিয়ে বের হয়ে গেছে। সকাল ১০টা থেকে রাজধানীসহ সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি বিক্রি শুরু করেছে টিসিবি। ২২ ফেব্রুয়ারি (শুক্রবার ছাড়া) পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানান এই কর্মকর্তা।


টিসিবির ট্রাকসেলে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা দরে আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।


দেশজুড়ে ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে চলবে এ বিক্রি কার্যক্রম।

ads
ads
ads

Our Facebook Page

↑